রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রতিবারের মতো আগামী ১৭ই মে রবিবার পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
২৭ তম এবারের এই উৎসবে প্রায় দশটি দেশের ৪০ টির বেশী চলচ্চিত্র প্রদর্শীত হবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন।
প্রতিবারের মতো এবারের উৎসব শুরু হবে পূর্ব লন্ডনের মাইল্ এ্যন্ড রোডে অবস্থিত জেনেসিস সিনেমা হলে। ১৭ই মে রবিবার সকাল সাড়ে এগারোটায় এই উৎসব শুরু হবে এবং ঐদিন বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সোমবার ১৮ই মে থেকে শনিবার ২৩শে মে পর্যন্ত এই উৎসব চলবে মাইল্যান্ডে অবস্থিত কুইনমারি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ের “ব্লক“ হলে।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন- ০৭৯৫৬-৯২২৪৬। Email : [email protected]