লন্ডন : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম

লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা জানান এনসিপির স্থানীয় নেতারা

লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা জানান এনসিপির স্থানীয় নেতারা


প্রকাশ: ১৩/১১/২০২৬ ০৮:৫১:৪৬ অপরাহ্ন

যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার এনসিপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতারা।

এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নাহিদ ইসলাম। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে সাদর সম্ভাষণ জানান।

আরও পড়ুন