লন্ডন : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

ক্যামব্রিজে আ. লীগের কর্মী-সমর্থকরা নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

ক্যামব্রিজে আ. লীগের কর্মী-সমর্থকরা নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

ক্যামব্রিজে আ. লীগের কর্মী-সমর্থকরা নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা


প্রকাশ: ১৫/১১/২০২৬ ০৯:১২:০৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি নির্ধারিত অনুষ্ঠান শেষে দলের নেতা-কর্মীদের কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

তাকে প্রতিহত ও হেনস্তা করতে বিশ্ববিদ্যালয় চত্বরে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক জড়ো হলেও এনসিপি নেতা-কর্মীদের বাধার মুখে তারা সফল হতে পারেনি।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে এক মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় বাইরে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থক নাহিদ ইসলামের মুখোমুখি হয়ে বিভিন্ন স্লোগান দেন। 

এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরে দ্রুত কালো রঙের একটি গাড়িতে তুলে দেন এবং কড়া নিরাপত্তার মধ্যে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেলের ফেসবুকে প্রকাশিত ভিডিওতে এ সময় দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে এনসিপি নেতাদের হেনস্তার চেষ্টা প্রায়ই করা হয়। শনিবার রাতেও তেমন চেষ্টা হয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। নাহিদ ইসলাম নির্ধারিত অনুষ্ঠান শেষ করে নিরাপদে স্থান ত্যাগ করেছেন, আর বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে।

আরও পড়ুন