কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট শহরের কাজিটুলার স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত ‘কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটি’ এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৭ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের একটি রেষ্টুরেন্টে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ খানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি মরহুম জুবের আলম চৌধুরীর স্মরণে এক দোয়া মাহফিল এর আয়োজনের উদ্যেগ নেওয়া হয়েছে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কাইয়ুম চৌধুরী, বেলাল আহমদ বক্ত ও এলাহী বকস এনামকে সংগঠনের আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন- হেলাল আহমদ, খালেদ আহমদ, জুনেদ আলম চৌধুরী, রুকনুজজামান কচি, আরিফ উদ্দিন, সোয়েবুর রহমান, শায়েদ আহমদ, আসাদুজ্জামান সুমন, মজিবুর রহমান এপোলো, রাজীব আহমদ, আলাউর রহমান চৌধুরী শাহীন, মজিবুর রহমান মনজু ও জামিল বক্ত প্রমুখ।