লন্ডন : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার প্রত্যাবাসনের ব্যাপারে জানালো ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা


প্রকাশ: ১৪/১১/২০২৬ ০৮:০২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে তিনি কীভাবে ফিরবেন? পেট্রাপোল বা বেনাপোল সীমান্ত দিয়ে নাকি আকাশ পথে?

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রশ্ন করেন এক সাংবাদিক।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে ওই সাংবাদিক আরও জানতে চান, এর আগে জানানো হয়েছে যে তার প্রত্যবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে, তো সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে?

জবাবে রণধীর বলেন, যেহেতু আমি আগেই বলেছি তার প্রত্যাবাসন প্রক্রিয়ার বিষয়টি আইনগত ব্যাপার। সেক্ষেত্রে বিষয়টিকে আইনগতভাবেই সমাধান করা হবে। তবে শেখ হাসিনা কীভাবে ফিরবেন সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ ওঠে।

আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

আরও পড়ুন