লন্ডন : শুক্রবার, ২৯ মে ২০২৬ ০৫:১৬ অপরাহ্ন

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইমাম মাওলানা নুরুর রহমান

ইমাম মাওলানা নুরুর রহমান

ইমাম মাওলানা নুরুর রহমান


প্রকাশ: ২৯/০৫/২০২৬ ০৩:৩৯:০০ অপরাহ্ন

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পরিচালক ইমাম এম. নুরুর রহমান।

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর পরিচালক ইমাম এম. নুরুর রহমান বলেন, বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি ও ত্যাগ এর মহিমায় উজ্জ্বল হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

 

 

আরও পড়ুন