লন্ডন : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

ইউপি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছেন ভোটাররা

ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছেন ভোটাররা


প্রকাশ: ২৫/১১/২০২৬ ০৫:৪০:৪৯ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।

নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন