লন্ডন : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


প্রকাশ: ৩০/০৩/২০২৬ ১০:৩৯:০০ অপরাহ্ন

যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র –এর উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক, গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৯ মার্চ, রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, নির্বাচন কমিশনার সায়েদ আহমেদ সাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চকলাদার।

এ সময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু–সহ ইসি ও বোর্ড অব ডিরেক্টরসের মোট ৪১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশনাররা।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি দিলওয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার। কমিউনিটিতে অসামান্য অবদান ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় গোলাপগজ্ঞের তিন জন গুণী মানুষকে।
কমিউনিটিতে অনবদ্য অবদান, মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ জনাব সালেহ আহমদ খাঁন, একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবক জনাব হারুন মিয়া, একজন সফল আইনজীবী হিসাবে মানব কল্যাণে তাঁর নিঃস্বার্থ উৎসর্গ এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অরিন বেগমকে গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত করা হয়।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইমহাউস এর মাননীয় সংসদ সদস্য আপসানা বেগম এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস এর বিরোধীদলীয় নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লেখক গবেষক ফারুক আহমেদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে'র সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সমাজসেবক নজরুল ইসলাম, আবজল হোসেন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ শাহনুর খান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, গ্রান্ড রসই কেটারিং ও রেস্টুরেন্টের পরিচালক সাহেদ আহমদ, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি আবুল ফয়েজ, লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির, সমাজসেবক সেবক লুৎফুর রহমান সায়াদ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবু তাহের এমবিই–কে সম্প্রতি এমবিই (Member of the Order of the British Empire) সম্মানে ভূষিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুনামধন্য শিল্পি বন্যা তালুকদার। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল এবং প্রবাসী কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

আরও পড়ুন