লন্ডন : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

বার্মিংহামের মসজিদে নূরে তাফসীর মাহফিল অনুষ্ঠিত

বার্মিংহামের মসজিদে নূরে তাফসীর মাহফিল

বার্মিংহামের মসজিদে নূরে তাফসীর মাহফিল


প্রকাশ: ২৯/১২/২০২৫ ১১:৩৩:০০ পূর্বাহ্ন

বার্মিংহামের মসজিদে নূরে এক তাফসীর মাহফিলের আয়োজন করা হয় গত ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার।


ইসলামী ওয়ৈলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ।


সোসাইটির সেক্রেটারি জামাল আহমদ রেজার সঞ্চালনায় ও মাওলানা আনহারুজ্জানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের সাবেক আমির আলহাজ্জ হাফেজ মাওলানা আবু সাঈদ।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। এ ছাড়া আলোচনা পেশ করেন শাহীদ উল্লাহ আজহারি, মাওলানা জামাল খান, মাওলানা দেলোওয়ার হোসাইন প্রমুখ।


তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে উপস্থিত হন অত্র এলাকার এমপি জনাব আইয়ুব খান ও স্থানীয় কাউন্সিলর সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন