লন্ডন : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা


প্রকাশ: ২৯/০৪/২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন

  • ইউনিভার্সিটি স্টুডেন্ট -এর জন্য ফ্রি ট্রাভেল পাস, আউটডোর সুইমিং পুল, প্রেগন্যান্সি পেমেন্ট ও ১২,০০০ ঘরসহ ১৪৮ প্রতিশ্রুতি 
  • রেন্ট হার্ডশিপ ফান্ড আরো বৃদ্ধি ও বেশী পার্কিং সুবিধা প্রদানসহ থাকছে নানা কিছু 
  • অব‍্যাহত থাকবে ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার, ইউনিভার্সিটি গ্রান্ট এন্ড ইএমএ, ২০টি ইয়ুথ সেন্টার, নারী সেন্টার, ফ্রি সুইমিং ও কম আয়ের পরিবারগুলোর জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজ রাখাসহ সকল জনপ্রিয় পলিসি।

টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফুর রহমান এবং তার দল এসপায়ার পার্টি ৭ মে ২০২৬ সালের স্থানীয় নির্বাচনের জন্য তাদের ইশতেহার ঘোষণা করছে। রয়েছে ১৪৮ প্রতিশ্রুতি। এতে জীবনযাত্রার ব্যয় সংকটে বারা বাসিন্দাদের সহায়তায় বেশ কিছু নতুন যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে।

ইউগভ-এর পূর্বাভাস (এমআরপি ফরকাস্ট) অনুযায়ী, লুৎফুর রহমানের এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটসে এগিয়ে রয়েছে। ২০২২ সালের নির্বাচনে তারা কনজারভেটিভ, লেবার পার্টি বা লিবারেল ডেমোক্র্যাট পার্টির বাইরে প্রথম দল হিসেবে লন্ডনের একটি বারা জয় করেছিল। গত টার্মে লুৎফুর রহমান প্রায় ১১০টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। 

এসপায়ার পার্টির ইশতেহার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় প্রতিশ্রুতি। দেশের প্রথম কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটসের নিম্ন-আয়ের পরিবারের ১ম বর্ষের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য লন্ডন টিউব, ওভারগ্রাউন্ড ও বাসে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ অর্থাৎ ফ্রি ট্র‍্যাভেল পাস এর ব্যবস্থা করা। বুধবার স্থানীয় একটি হলে তিনি এসপায়ার পার্টির সকল কাউন্সিলর প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এই ঘোষণা দেন। 

ইশতেহার প্রস্তাব অনুযায়ী, কাউন্সিল শিক্ষার্থীদের জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) নেটওয়ার্ক ব্যবহারের জন্য ফ্রি ট্রাভেল পাসের জন্য অর্থায়ন করবে। টিএফএল এর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সীমা ও ট্রাভেল পাসের মেয়াদ নির্ধারণ করা হবে।

২০২২ সালে এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়ার পর লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল মিল চালু করেন।

নতুন ইশতেহারে প্রধান প্রতিশ্রুতিগুলো হলো:

* দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার মধ্যে ১২ হাজারের বেশি এফোর্ডেবল ও সোশ্যাল হোম অর্থাৎ সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণ। ইতিমধ্যেই ১ম টার্মে ৬ হাজারের বেশী ঘর ডেলিভারি হচ্ছে। 

* নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য ফ্রি টিউব, বাস ও ওভারগ্রাউন্ড ভ্রমণ

* নবজাতক শিশুর খরচে সহায়তার জন্য “টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট" চালু। 

* ডিজিটাল বিভাজন কমাতে নিম্ন আয়ের পরিবারের তরুণদের ল্যাপটপ প্রদান।

আরও পড়ুন