বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইমাম মাওলানা নুরুর রহমান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত সকল দায়িত্বশীল ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও সিলেট বিশ্বনাথ এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী ইমাম মাওলানা নুরুর রহমান।
যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশী প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন গতকাল ১৮ অক্টোবর সমাপ্ত হয়েছে।
কমিটির নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী দু’টি প্যানেলের নতুন ও সাবেক নেতৃবৃন্দ। নতুন কমিটির নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
নতুন কমিটির প্রেসিডেন্ট গুলজার খাঁন, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, কোষাধ্যক্ষ মনির আহমদ, ভাইস প্রেসিডেন্ট আজম খাঁন, আখলাক হোসেন, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, আব্দুর রহিম রঞ্জু সহ কমিটির নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি।
এক বার্তায় বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও উচ্চ শিক্ষায় অবদান রাখতে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের বাসিন্দারা এই সংগঠন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন।
প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের মানুষের কল্যাণ ও দেশের মানুষের উন্নয়ন করার ব্রত এটি দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে।
দায়িত্বশীলরা ন্যায় ইনসাফের সাথে এই সংগঠন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিপূর্বে। বর্তমান দায়িত্বশীলগণ এই ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের সকল ক্ষেত্রে আরো সমৃদ্ধি বয়ে আনবেন এটা বিশ্বাস করি।
যারা নির্বাচিত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সকল সদস্যের প্রতিও আমার শুভ কামনা রইল নিরন্তর।