লন্ডন : রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

দাওয়াতুল ইসলাম লুটন শাখা

দাওয়াতুল ইসলাম লুটন শাখা


প্রকাশ: ০১/১২/২০২৫ ০৫:১২:০০ অপরাহ্ন


দাওয়াতুল ইসলাম লুটন শাখার রুকন দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা রোববার ৩০শে নভেম্বর সকাল ১১টায় আয়োজন করা হয়।


লুটন শাখার সভাপতি মুহাম্মদ মইনুল ইসলাম ইলিয়াসির সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল করিম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেজারার সাব্বির আহমদ কাওছার।


এ সময় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মইনুল ইসলাম ইলিয়াসি। মাওলানা রুম্মান আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া কর্মশালায় বার্ষিক পরিকল্পনা উপস্থাপন ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত এবং সংগঠনের আর্থিক হিসাব সংরক্ষণ পদ্ধতি বিষয়ক আলোচনা পেশ করেন ট্রেজারার সাব্বির আহমদ কাওছার।


মান উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় তারবিয়‍্যা কমিটির সদস্য জনাব আব্দুল করিম জলিল। এছাড়াও আলোচনায় অংশ নেন ইমাম নূরুল রহমান ও হাফেজ আবুল হাসান প্রমুখ। সভায় আগামী ২৫শে জানুয়ারি ২০২৬ ঈশায়ী তারিখে লুটনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করা হয়।


এছাড়া আগামী ৩রা ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য প্রবাসী ভয়েসের সূধী সমাবেশে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে। দুপুরের আপ‍্যায়নের আয়োজন করেন মুহতারাম সভাপতি পরিবারের পক্ষ থেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ফখরুল ইসলাম।


আরও পড়ুন