লন্ডন : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন

সাধারণ ছুটি থাকবে ৭ নভেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস


প্রকাশ: ০৫/১০/২০২৬ ০৫:৫৬:১১ অপরাহ্ন

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন