লন্ডন : শনিবার, ১৩ জুন ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

২৩ বছরের ডিভোর্স যুদ্ধে ১০০ কোটি টাকা জিতলেন নারী

ভারতীয় বংশোদ্ভূত বর্ষা গোহিল

ভারতীয় বংশোদ্ভূত বর্ষা গোহিল


প্রকাশ: ১২/০৬/২০২৬ ০৪:৫০:০০ অপরাহ্ন

যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম দীর্ঘ ও নাটকীয় এক বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) মামলায় প্রায় ৬৬ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) ক্ষতিপূরণ জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত নারী বর্ষা গোহিল।

অবশেষে অবসান হলো দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা এক নজিরবিহীন আইনি লড়াইয়ের।

মামলাটির সূত্রপাত হয়েছিল ২০০২ সালে। সে সময় স্বামী ভদ্রেশ গোহিলের বিরুদ্ধে পরকীয়া ও অন্যায্য আচরণের অভিযোগ এনে ডিভোর্সের আবেদন করেন বর্ষা। 

তখন তিন সন্তানের এই দম্পতির বিবাহবিচ্ছেদ প্রক্রিয়াটি বেশ সহজভাবেই সম্পন্ন হয়েছিল বলে মনে হয়েছিল। 

সে সময় একটি সাধারণ আর্থিক রফাদফায় সম্মত হয়ে বর্ষা ৩ লাখ ৫০ হাজার পাউন্ড এবং পরিবারের ব্যবহৃত ‘পুজো’ ব্র্যান্ডের গাড়িটি নিয়ে সন্তুষ্ট থাকেন।

তবে বর্ষা মনে মনে সব সময় বিশ্বাস করতেন, তার স্বামী ভদ্রেশ ডিভোর্সের সময় নিজের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির সঠিক হিসাব দেননি, অনেক সম্পদ লুকিয়ে রেখেছেন।

শুরুর দিকে বর্ষার এ সন্দেহের সপক্ষে কোনো জোরালো প্রমাণ ছিল না। কিন্তু কয়েক বছর পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়, যখন নাইজেরিয়ার সাবেক গভর্নর জেমস ইবোরির সহযোগীদের সঙ্গে যুক্ত একটি বড় ধরনের অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলার প্রধান নজরে আসেন ভদ্রেশ গোহিল।

আরও পড়ুন