লন্ডন : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান


প্রকাশ: ১২/০২/২০২৬ ০৫:১১:৪০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিভিন্ন কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুয়ায়ী ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করা তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫টি ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. খালিকুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪টি ভোট।


বিএনপি মিডিয়া সেন্টারের ভেরিফাই ফেইজবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওদিকে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


গুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও পড়ুন