লন্ডন : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্য যাত্রার ৪৮ ঘণ্টা আগে পাসপোর্টের তথ্য হালনাগাদ করার পরামর্শ


প্রকাশ: ১১/০২/২০২৬ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি জানায়, যুক্তরাজ্যগামী সব যাত্রীকে ভ্রমণের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে তাদের পাসপোর্টের তথ্য UKVI (UK Visas and Immigration) অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।


বিমানের পক্ষ থেকে জানানো হয়, যাত্রার আগে যাত্রীদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে তাদের পাসপোর্ট ও ভিসা বৈধ এবং সঠিক রয়েছে। যুক্তরাজ্যের সীমান্ত বাহিনীর নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব কিংবা ভ্রমণসংক্রান্ত জটিলতার মুখে পড়তে হতে পারে।


এমন পরিস্থিতি এড়াতে যাত্রীদের যাত্রা শুরুর আগেই UKVI অ্যাকাউন্টে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থা।


আরও পড়ুন