তুরস্কের সবচেয়ে বড় ও উঁচু মসজিদ চামলিজা মসজিদ
আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘তুরস্কের ইস্তাম্বুল শহরের সবচেয়ে বড় ও উঁচু মসজিদ চামলিজা মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
তুরস্কের ইস্তাম্বুল শহরের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে দেশটির সবচেয়ে বড় ও সবচেয়ে উঁচু মসজিদ চামলিজা মসজিদ। শহরের এশীয় অংশের উস্কুদার এলাকায় অবস্থিত মসজিদটি ইস্তাম্বুলের প্রায় সব জায়গা থেকেই দৃশ্যমান।
২০১৯ সালের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও মুসলিম ব্যক্তিত্বরা।
মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে। এতে রয়েছে ছয়টি মিনার ও ৩ হাজার গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল পার্কিং ব্যবস্থা। অটোমান ও সেলজুক স্থাপত্যের অনন্য সংমিশ্রণে নির্মিত এ মসজিদে একই সঙ্গে প্রায় ৬৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদ ও মুসলিম ঐতিহ্যের দেশ তুরস্ক।
আজকের ডকুমেন্টারি ব্লগ তুরস্ক ও ইউরোপের বৃহত্তম মসজিদ গ্র্যান্ড চামলিকা মসজিদ, ইংরেজিতে চামলিজা হিসাবে খ্যাত একটি যুগান্তকারী কমপ্লেক্স যা ৭ মার্চ ২০১৯ তারিখে সম্পন্ন হয় এবং নামাজের জন্য খোলা হয়েছিল।
তুরস্কের বড় বড় শহরে এই ধরনের প্রকাণ্ড দৃষ্টিনন্দন মসজিদ মানুষকে আকৃষ্ট করে। ইস্তাম্বুল, আংকারা, কোনিয়া, ইজমির, আদানা, মার্সিন, বুরসা—বড় বড় শহরে এক গম্বুজের দৃষ্টিনন্দন মসজিদ চোখে পড়বে।
তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কি প্রেস জানায়, ৬৩ থেকে ৬৫ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদ কমপ্লেক্সেটিতে ইসলামি ইতিহাস সংরক্ষক নয়নাভিরাম জাদুঘর, আর্ট গ্যালারি, মনোরম লাইব্রেরি, সুবিশাল কনফারেন্স হল, বিস্তৃত পার্কিং লটসহ নতুন নতুন বিশেষ সুবিধা রাখা হয়েছে।
চামলিজা মসজিদের গম্বুজ ও অভ্যন্তরীণ দেয়ালজুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, কোরআনের আয়াত, খোলাফায়ে রাশেদিন ও সাহাবিদের নামের নকশা। ভেতরের গম্বুজের অপূর্ব শিল্পকর্ম প্রত্যেক দর্শনার্থীর দৃষ্টি কেড়ে নেয়।
চামলিজা শুধু মসজিদ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স। এখানে রয়েছে একটি আধুনিক ইসলামী জাদুঘর, শিল্পকলা প্রদর্শনীকক্ষ, সম্মেলনকেন্দ্র ও বিশাল গ্রন্থাগার। গ্রন্থাগারটিতে সংরক্ষিত আছে হাজার হাজার ধর্মীয়, সাংস্কৃতিক ও শিল্পবিষয়ক বই।
নামাজ আদায় ছাড়াও মসজিদটির সৌন্দর্য উপভোগ ও ইসলামী সংস্কৃতির স্পর্শ পেতে প্রতিদিন চামলিজা মসজিদে ভিড় জমান হাজারো মানুষ। কেউ গম্বুজের নিচে দাঁড়িয়ে আধ্যাত্মিক প্রশান্তি খোঁজেন, কেউ আবার শিল্প প্রদর্শনী ও জাদুঘরে ঘুরে দেখেন ইসলামী ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন।
উদ্বোধনের দুই বছরের মধ্যে তুরস্কের বৃহত্তম মসজিদে ভ্রমণ করেছেন মোট এক কোটি ২০ লাখ পর্যটক। ইস্তাম্বুলের এশিয়ান অংশে চামলিজা পাহাড়ে অবস্থিত। ছয় মিনারের এই মসজিদটির প্রধান চারটি মিনার দৈর্ঘ্যে ১০৭.১ মিটার (৩৫২ ফুট) লম্বা।
মিনারের এই দৈর্ঘ্য আনাতোলিয়ায় তুর্কিদের আগমনের সূচনাকারী ঘটনা ১০৭১ সালের মালাজগির্দ যুদ্ধকে নির্দেশ করছে। অপরদিকে ৭২ মিটার (২৩৬ ফুট) উঁচু কেন্দ্রীয় গম্বুজ তুরস্কে বাস করা ৭২ জাতিগোষ্ঠীর লোককে ইঙ্গিত করছে।
তুরস্কের সর্ববৃহৎ এ মসজিদটি প্রেসিডেন্ট এরদোগানের অন্যতম সফলতা বলেই মনে করছেন অনেকে। তবে এর জন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছে।
