সেন্ট লুসিয়ার ন্যাশনাল পার্লামেন্টের স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি’র সাথে ব্যারিস্টার নাজির আহমদ
সেন্ট লুসিয়ার ন্যাশনাল পার্লামেন্টের স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি’র সাথে বর্তমানে সেন্ট লুসিয়ায় সফররত লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিন বারের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার নাজির আহমদ আজ পার্লামেন্টে পৌঁছলে স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি তাকে স্বাগত জানান এবং পুরো পার্লামেন্ট ঘুরে ঘুরে দেখান এবং তাদের আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতিগুলো ব্যাখ্যা করেন।
পরে ব্যারিস্টার নাজির আহমদ ও স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি পৃথিবীর বিভিন্ন দেশে সংসদীয় গণতন্ত্রের নমুনা, সংবিধান ও বিভিন্ন দেশের রেওয়াজ এবং প্র্যাকটিস সম্পর্কে মতবিনিময় করেন।
উভয়েই একমত হন, যে সব দেশে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সত্যিকার চেক এন্ড ব্যালেন্স রয়েছে এবং সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যায় সে সব দেশে গনতন্ত্র শক্তিশালী হয় যা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
উল্লেখ্য, স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি সেন্ট লুসিয়ার ন্যাশনাল টিভির একজন জনপ্রিয় টকশো হোস্ট ও তুখোড় রাজনীতিবিদ। তিনি ২০২১ সাল থেকে সেন্ট লুসিয়ার পার্লামেন্টের ১২তম স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেন্ট লুসিয়ার সিনেটের ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত দশম প্রেসিডেন্ট ছিলেন এবং সেন্ট লুসিয়া লেবার পার্টির চেয়ারম্যান ছিলেন। তার এক সন্তান ব্রিটেনে পড়াশোনা করছে।