লন্ডন : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ০২:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নেবেন বার্নহাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নেবেন বার্নহাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নেবেন বার্নহাম


প্রকাশ: ২০/০৭/২০২৬ ১০:০৯:০৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নিচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহাম। এর মধ্য দিয়ে তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন। 

এর আগে গত শুক্রবার দলের এক সম্মেলনে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বার্নহাম যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন।

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যাম ৯ বছরের বিরতির পর মাত্র চার সপ্তাহ আগে উপনির্বাচনে জয়ী হয়ে আবারও এমপি নির্বাচিত হন। 

লেবার পার্টির নেতা হিসেবে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। 

তিনি দলীয় বিভাজন দূর করা, ক্ষমতা লন্ডনের বাইরে বিকেন্দ্রেীকরণ এবং ১৯৮০-এর দশক থেকে চলা অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনার কথা বলেছেন। 

তবে তিনি এখনও অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেননি, ফলে তার পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশের আশা করা হচ্ছে।

টানা তিনবার গ্রেটার ম্যানচেস্টারে মেয়র নির্বাচিত হওয়ায় ‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত পান বার্নহ্যাম। ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে ব্যর্থ হওয়ার পর এবার তৃতীয় প্রচেষ্টায় দলটির নেতা হলেন তিনি। এর আগে বার্নহ্যাম এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

২০২৯ সালে অনুষ্ঠেয় আগামী সাধারণ নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকেকে মোকাবিলায় বার্নহ্যামই সবচেয়ে উপযুক্ত নেতা বলে মনে করছে লেবার পার্টি।

আরও পড়ুন