লন্ডন : রবিবার, ১৭ মে ২০২৬ ০৭:০৭ পূর্বাহ্ন

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

সদ্য সাবেক ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

সদ্য সাবেক ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং


প্রকাশ: ১৬/০৫/২০২৬ ০৫:২০:০০ অপরাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিয়ার স্টারমারের রাজনৈতিক সংকট ক্রমশ প্রবল হচ্ছে। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওয়েস স্ট্রিটিং এক চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ করার কারণ হিসেবে স্ট্রিটিং বলেছেন, কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তিনি আস্থা হারিয়েছেন। 

চিঠিতে তিনি আরও লিখেন, কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।

তার এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

এখন পর্যন্ত লেবার পার্টির অন্তত ৯০ জন সংসদ সদস্য কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করেছেন বা তার পদত্যাগের সময়সীমা চেয়েছেন। তবে ১৫০ জনের বেশি সংসদ সদস্য কিয়ার স্টারমারের প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে স্টারমার জানিয়েছেন যে, তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন