ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে গুঞ্জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন, নেতানিয়াহুর একটি কফি পান করার ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
নেতানিয়াহু মারা গেছেন বা গুরুতর আহত হয়েছে বলে গুজবের মধ্যে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে তাকে একটি ছোট দোকানে কফি অর্ডার করতে। ভিডিওটি নেতানিয়াহুর ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
ভিডিওতে নেতানিয়াহু জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ ক্যাফে’-তে বসে কফি পান করছেন। কফি দেওয়ার সময় তিনি বলছেন, ‘দারুণ, ধন্যবাদ।’
এরপর ভিডিওতে তিনি ভিডিও ধারণকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আমাকে কী জিজ্ঞেস করেছিলেন?’
নেতানিয়াহুকে সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হলে তিনি মজা করে বলেন, আমি কফির জন্য মরছি।
তিনি আরও বলেন, আমার জনগণ দুর্দান্ত আচরণ করছে। আঙুল গুনতে চাইলে এখানে দেখুন (বাঁ হাত) এবং এখানে (ডান হাত)।
ভিডিওর মাধ্যমে নেতানিয়াহু হাতে ছয় আঙুল বা মৃত্যুর গুজবকে বিদ্রূপ করেছেন।
এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এআই চ্যাটবট গ্রোক ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক হিসেবে শনাক্ত করেছে।
চ্যাটবটের বক্তব্য, এটি একটি উন্নত এআই ভিডিও। নেতানিয়াহু বাস্তবে কফি শপে বসে ইরান–লেবাননের অভিযান নিয়ে আলোচনা করছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মূল পোস্ট এটিকে অপ্রকাশিত এআই হিসেবে চিহ্নিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, ভিডিওতে কফির কাপের দিকে তাকানো অবস্থায় মুখের আকার অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। অন্য কেউ মন্তব্য করেছেন, ভিডিওতে কাউন্টারের পেছনে অদ্ভুত কিছু দেখা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এই খবরগুলোকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে।
কার্যালয় নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী ভালো আছেন। ভিডিও ধারণ হওয়া সাতাফ ক্যাফেও ইনস্টাগ্রামে ছবিসহ পোস্টে জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীদের আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত। তারা মজা করে কফি পান করেছেন।