লন্ডন : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যে সাগরে ডুবে বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু

স্ত্রী যুক্তরাজ্যের সাসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে নিহত সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫)

স্ত্রী যুক্তরাজ্যের সাসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে নিহত সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫)


প্রকাশ: ২৪/০৭/২০২৬ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের সাসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কন্যা। 

এ ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মধ্য ৭ বছরের এক শিশু মৃত্যু সঙ্গে লড়ছেন।

নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫)। 

নিহত নারী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা মুজিবুর গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সাগরপাড়ে ঘুরতে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তারা সবাই আনন্দমুখর পরিবেশে বসেছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড স্রোত এসে পরিবারের ছোট একটি শিশুকে টেনে নিয়ে যেতে থাকে। অবোধ শিশুটিকে উদ্ধারের চেষ্টায় পানিতে ঝাঁপ দেন মা ও তার ১৫ বছর বয়সী মেয়ে। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচাতে পারলেও জোয়ারের টানে তলিয়ে গিয়ে দুজনই প্রাণ হারান।

ঘটনার পরপরই এসেক্স পুলিশ, এইচএম কোস্টগার্ড এবং রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় যুক্তরাজ্য ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন