লন্ডন : শুক্রবার, ০৫ জুন ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন

এমসিএ’র ঈদ পুনর্মিলনী নৈশভোজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত বার্ষিক ঈদ পুনর্মিলনী নৈশভোজ

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত বার্ষিক ঈদ পুনর্মিলনী নৈশভোজ


প্রকাশ: ০৫/০৬/২০২৬ ১১:২০:০০ পূর্বাহ্ন

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত বার্ষিক ঈদ পুনর্মিলনী নৈশভোজ লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বুধবার ৩জুন। এতে লন্ডনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এমসিএ’র কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ঈদুল আজহার শিক্ষা এবং হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ তুলে ধরে সমাজে পারস্পরিক সহমর্মিতা, দায়িত্ববোধ ও সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। 

তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানুষের পাশে দাঁড়ানো, প্রবীণদের সম্মান করা, তরুণদের উৎসাহিত করা এবং সমাজে ভালোবাসা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা।

এমসিএ’র সহকারী সাধারণ সম্পাদক হাসান কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক নূরুল মতিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান, হ্যাকনির এক্সিকিউটিভ মেয়র জো গারবেট, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক মহাসচিব ড. মুহাম্মদ আবদুল বারী এমবিই ডিএল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের উপ-মহাসচিব মাসউদ আহমেদ, সিটিজেন্স ইউকের টেলকো’র লিড অর্গানাইজার ইমানুয়েল গোটোরা, টুগেদার অ্যালায়েন্সের চেয়ারম্যান কেভিন কোর্টনি। 

বক্তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমাজের শক্তি হিসেবে উল্লেখ করে সামাজিক সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনির মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা এমসিএ’র স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা ও সফল আয়োজনের প্রশংসা করেন।

এমসিএ নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ভবিষ্যতেও আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবে।

আরও পড়ুন