ইবনে তুলুন মসজিদ, মিশর
আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মিশরের ইবনে তুলুন মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
আব্বাসীয় গভর্নর আহমেদ ইবনে তুলুন এই মসজিদ নির্মাণ করেন। তিনি কার্যত স্বাধীনভাবে শাসন করতেন। ইতিহাসবিদ আল মাকরিজি ৮৭৬ খ্রিষ্টাব্দকে মসজিদ নির্মাণের সূচনা বলে স্থির করেছেন। মসজিদের শিলালিপিতে এর নির্মাণ সম্পন্নকাল হিসেবে ২৬৫ হিজরি বা ৮৭৯ খ্রিষ্টাব্দের উল্লেখ রয়েছে।
ইবনে তুলুন মসজিদ নামে প্রসিদ্ধ আহমদ ইবনে তুলুন মসজিদ মিশরের কায়রোর একটি প্রাচীন মসজিদ এবং একটি প্রাচীন নিদর্শন। তুলুন সরকারের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে তুলুন ৮৭৭ খ্রিস্টাব্দে কায়রোর নতুন অংশে এই মসজিদ নির্মাণের নির্দেশ দেন।
মসজিদটি একটি বড় পাথরের ওপরে নির্মিত হয়েছে এবং এটি একটি ঝুলন্ত মসজিদ হিসেবে বিবেচিত। ইবনে তুলুন মসজিদ আয়তনের দিক থেকে মিসরের বৃহত্তম মসজিদগুলোর একটি।
ইবনে তুলুন মসজিদ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়, যাতে আদি কাঠামো বা নকশা টিকিয়ে রাখা হয়। ১১৭৭ সালে প্রথমবারের মতো মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। আর সর্বশেষ এটি পুনর্নির্মাণ করা হয় ২০০৪ সালে।
ইবনে তুলুন মসজিদটি বছরের পর বছর ধরে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, সময়ের কারণে দেয়ালগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে, ফটকগুলো দুর্বল হয়েছে, নানা সময়ে মসজিদটি সংস্কার এর উদ্যেগ নেয়া হয়েছে।
